মো: আশরাফুজ্জামান, কেরানীগঞ্জ প্রতিনিধি:
কেরানীগঞ্জে মডেল উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের শাক্তা ইউনিয়ন শাখায় সাবেক প্রধান মন্ত্রী ও জননেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৮ শে মার্চ , শুক্রবার বিকালে উপজেলার শাক্তা ইউনিয়ন ৫ নং ওয়ার্ডে সাবেক প্রধান মন্ত্রী ও জননেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া এবং ইফতার মাহফিল আয়োজন করা হয়, অনুষ্ঠানে প্রধান অথিতি ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি।
এসময় শাক্তা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন , কেরানীগঞ্জ মডেল উপজেলার শ্রমিক দলের সহ-সভাপতি হাজী মো: মহিউদ্দিন, কেরানীগঞ্জ মডেল উপজেলার শ্রমিক দলের শাক্তা ইউনিয়ন সিনিয়র সহ-সভাপতি মো: মামুন হোসেন সহ আরো অনেক নেতাকর্মী।
এসময় ইফতার এর শুরুতেই সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য বিশেষ দোয়া করা হয় এবং সর্বস্তরের জনগনের কাছে দোয়া চাওয়া হয়।